অফিস সহকারী (পিয়ন)

Onsite

Fulltime

6k-8k

Deadline -

August 3

পদের উদ্দেশ্য

সিটগ্রাম এর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন সৎ, পরিশ্রমী, সময়নিষ্ঠ ও দায়িত্বশীল অফিস সহকারী (পিয়ন) নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থী অফিসের পরিচ্ছন্নতা বজায় রাখা, কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং প্রশাসনিক বিভিন্ন কাজে সহযোগিতা করবেন।

প্রধান দায়িত্বসমূহ

  • কর্মকর্তা, কর্মচারী ও অতিথিদের জন্য চা, কফি, পানি ও অন্যান্য আপ্যায়নের ব্যবস্থা করা।

  • অফিস, মিটিং রুম ও সাধারণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি রাখা।

  • মিটিংয়ের আগে ও পরে মিটিং রুম প্রস্তুত করা।

  • অফিসের নথি, ফাইল, চিঠিপত্র ও পার্সেল প্রয়োজনে অফিসের ভেতরে ও বাইরে পৌঁছে দেওয়া।

  • ফটোকপি, স্ক্যানিং, ফাইলিং ও অন্যান্য প্রশাসনিক কাজে সহায়তা করা।

  • অফিসের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ ও সংরক্ষণে সহায়তা করা।

  • অফিসে আগত অতিথিদের যথাযথভাবে গ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

  • অফিসের বিভিন্ন অনুষ্ঠান ও প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করা।

  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত

  • জেএসসি, এসএসসি বা সমমান পাস। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

  • বয়স: ১৮ থেকে 4০ বছর।

  • নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

  • সংশ্লিষ্ট কাজে ১–৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা না থাকলেও যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় দক্ষতা

  • ভদ্র, আন্তরিক ও দায়িত্বশীল আচরণ।

  • সময়ানুবর্তী ও পরিশ্রমী।

  • শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম।

  • অফিসের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার মানসিকতা।

  • দলগতভাবে কাজ করার সক্ষমতা।

কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটি

  • সকাল ৮:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত।

  • সাপ্তাহিক ছুটি: ১ দিন — শুক্রবার ।

বেতন ও সুযোগ-সুবিধা

  • আকর্ষণীয় বেতন — প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

  • উৎসব বোনাস ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।